Why is the sea-water saline? সমুদ্রের জল লবণাক্ত কেন? ভূমধ্যসাগরের জল বাল্টিক সাগরের জল অপেক্ষা অধিক লবণাক্ত কেন?
সমুদ্রের জলমাত্রই লবণাক্ত। পরীক্ষা দ্বারা দেখা গিয়াছে যে সমুদ্রের জল মোটামুটিভাবে ৩২ ভাগ খনিজ লবণমিশ্রিত। পৃথিবীর বিভিন্ন স্থানে খনিজ লবণের প্রচুর জমাট আছে। প্রাকৃতিক কারণে এইসব লবণ ধৌত হইয়া নদীর জলের সহিত বা অন্যান্য উপায়ে সমুদ্রে গিয়া পতিত হয়। ইহা ছাড়া সৃষ্টির আদিতে প্রচুর পরিমাণে লবণজাতীয় পদার্থ গলিয়া গিয়া সমুদ্রের জলের সহিত মিশিয়া গিয়াছে। ইহাই বোধ হয় সমুদ্রের জল লবণাক্ত হইবার প্রধান কারণ।
সমুদ্রের জল লবণাক্ত হলেও এই লবণ সর্বত্র সমান নয় । যে সব সমুদ্র অঞ্চল সূর্যকিরণে অধিক উত্তপ্ত হয়, সেই সব অঞ্চলের জল অধিক পরিমাণে বাষ্পাকারে উড়ে যায় এবং লবণের তলানি পড়ে থাকে । সুতরাং উষ্ণ মণ্ডলের সমুদ্রজল অধিক লবণাক্ত এবং মেরুপ্রদেশে অবস্থিত সমুদ্রগুলির জল কম লবণাক্ত । আবার যে সব সাগরে অধিক নদ-নদী এসে মিলিত হয়, অথবা যে সব সাগর অঞ্চলে বৃষ্টিপাত বেশী, তাদের জল কম লবণাক্ত । কারণ নদীর জল এবং বৃষ্টির জলের সহিত লবণাক্ত পদার্থ খুবই কম থাকে । নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন বেশী হলেও এখানে বৃষ্টিপাত প্রচুর বলিয়া এই অঞ্চলের সাগরগুলির জল কম লবণাক্ত।
ভূমধ্যসাগরের জল বাল্টিক সাগরের জল অপেক্ষা অধিক লবণাক্ত।
এর কারণ হল, ভূমধ্যসাগরের জলে উষ্ণতার জন্য বাষ্পীভবন বেশী হয়, এবং এখানে বৃষ্টিপাতও কম হয় । বাল্টিক সাগর উচ্চ অক্ষাংশে অবস্থিত, সুতরাং সেখানে উষ্ণতা কম, সেইজন্য বাষ্পীভবনও কম । আবার অনেকগুলি সুমিষ্ট জলের নদী এসে বাল্টিক সাগরে পড়ায় কারণে এর লবণের পরিমাণ কমে যায় । এই কারণেই ভূমধ্যসাগরের জল বাল্টিক সাগরের জল অপেক্ষা বেশী লবণাক্ত ।
