Compare the Monsoon type of climate with the Mediterranean type. মৌসুমী বায়ুর সহিত ভূমধ্যসাগরীয় জলবায়ুর তুলনা কর।
মৌসুমী বায়ু:
(১) ১০° হইতে ৩০° উঃ ও দঃ অক্ষাংশে মহাদেশের পূর্বভাগে অবস্থিত।
(২) গ্রীষ্মকাল আর্দ্র ও উষ্ণ। শীতকাল শুষ্ক ও শীতল। গরমের পরিমাণ বেশী।
(৩) এই অঞ্চল কৃষিপ্রধান, ধান পাট, চা, ইক্ষু, তামাক, তৈলবীজ, গম, তুলা ইত্যাদি গ্রীষ্মপ্রধান ফসল এখানে জন্মে।
(৪) এই অঞ্চলে শিল্প বিশেষ প্রসার লাভ করে নাই। তবে এখানে প্রচুর খনিজ সম্পদ আছে বলিয়া বর্তমানে শিল্পের প্রতি আসক্তি বাড়িয়াছে।
ভূমধ্যসাগরীয় জলবায়ু:
(১) ৩০° হইতে ৪৫° উঃ ও দঃ অক্ষাংশে মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত।
(২) গ্রীষ্মকাল শুষ্ক রৌদ্রকরদীপ্ত ও মেঘমুক্ত। শীতকাল আর্দ্র। জলবায়ু মৃদুভাবাপন্ন।
(৩) এই অঞ্চলও কৃষিপ্রধান। তবে গম ভুট্টা প্রভৃতি নাতিশীতোষ্ণ-মণ্ডলের ফসল এখানে প্রচুর ফলে। ফল উৎপাদন এই অঞ্চলের বিশেষত্ব।
(৪) খনিজ দ্রব্যের অভাবের জন্য এখানে শিল্পের প্রসার হয় নাই। অবশ্য স্থানীয় সুবিধাবশতঃ এখানে কোথাও কোথাও কিছু শিল্প গড়িয়া উঠিয়াছে।
