Geographical account of Indochina. ইন্দোচীনের ভৌগোলিক বিবরণ দাও।

Geographical account of Indochina. ইন্দোচীনের ভৌগোলিক বিবরণ দাও।

Geographical account of Indochina. ইন্দোচীনের ভৌগোলিক বিবরণ দাও।

Geographical account of Indochina. ইন্দোচীনের ভৌগোলিক বিবরণ দাও।

সীমাঃ ল্যাওস, কাম্বোডিয়া ও ভিয়েৎনাম এই তিনটি রাষ্ট্র লইয়া ইন্দোচীন গঠিত। ১৯৫৪ সালে ইহারা ফরাসী-অধিকার হইতে মুক্ত হইয়া স্বাধীন হইয়াছে। পূর্বে ইহাকে ফরাসী ইন্দোচীন বলা হইত। এই ইন্দোচীন রাষ্ট্রের উত্তরে চীনদেশ, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ চীনসাগর; পশ্চিমে শ্যামদেশ ও ব্রহ্মদেশ।

ভূ-প্রকৃতি: দক্ষিণদিক ব্যতীত প্রায় সমগ্র ইন্দোচীন রাষ্ট্রই উচ্চভূমি। মেকং নদী অনেকদূর পর্যন্ত ল্যাওস ও শ্যামদেশের সীমা নির্ধারণ করিয়া দক্ষিণ চীনসাগরে পড়িতেছে। উত্তর ভিয়েৎনামে রেড ও ব্ল্যাক নদীবাহিত অঞ্চল এবং পূর্ব উপকূলের কিছু অঞ্চল সমভূমি।

জলবায়ু: সমগ্র দেশই মৌসুমী বায়ুপ্রভাবান্বিত। ফলে দেশের প্রায় সর্বত্রই প্রচুর বৃষ্টিপাত হয় এবং জলবায়ু উষ্ণ ও আর্দ্র থাকে।

কৃষিজ সম্পদ: জলবায়ুর আনুকূল্যের জন্য এখানে প্রচুর পরিমাণে ধান, ইক্ষু, কার্পাস, মসলা, তামাক, নারিকেল ইত্যাদি জন্মে। এখানকার বনে প্রচুর পরিমাণে সেগুনকাঠ পাওয়া যায়।

খনিজ দ্রব্য: এখানে টিন, দস্তা ও কয়লা পাওয়া যায়।

নগরাদি: নমপেন্ (Phnom Penh) কাম্বোডিয়ার রাজধানী ও প্রধান বন্দর। হ্যানয় উত্তর ভিয়েৎনামের রাজধানী ও প্রধান বন্দর। ল্যাওসের রাজধানী লুয়াং মেকং নদীর তীরে অবস্থিত। হাইফং ও সাইগন ভিয়েৎনামে অবস্থিত বন্দর। সাইগন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment