Give an account of the temperate grassland (Steppes). উষ্ণ শীতোষ্ণমণ্ডলের তৃণভূমির (স্টেপস্) বিবরণ দাও।
আঞ্চলিক বিবরণ-৩০° হইতে ৪৫° উঃ ও দঃ অক্ষাংশে মহাদেশের মধ্যভাগে স্টেপস্ বা উষ্ণ শীতোষ্ণমণ্ডলের তৃণভূমি অবস্থিত। উত্তর আমেরিকার মধ্যভাগের নিম্নভূমি বা প্রেইরি, ইউরোপীয় রাশিয়ার দক্ষিণাংশ, হাঙ্গারী ও রুমানিয়া, দক্ষিণ ও পশ্চিম সাইবেরিয়া, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিয়া ও উরুগুয়ের অংশ, দক্ষিণ আফ্রিকার দক্ষিণের মালভূমি ও অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা এই জলবায়ুর দ্বারা প্রভাবিত অঞ্চল। এই তৃণভূমির স্থানীয় নামানুসারে উত্তর আমেরিকায় ইহার নাম প্রেইরি (Prairies), দঃ আমেরিকায় প্যাম্পাস (Pampas), দঃ আফ্রিকায় ভেলড্ (Veldt), অস্ট্রেলিয়ায় ডাউনস্ (Downs) এবং রুশিয়ায় ইহার নাম স্টেপস্ (Steppes) হইয়াছে।
জলবায়ু: এখানকার জলবায়ু চরমভাবাপন্ন। উত্তাপের প্রসর (variation) অধিক। এখানে বৃষ্টিপাতও খুবই কম। সুতরাং এখানে গাছ হয় না; ঘাস জন্মিয়া থাকে। বৃষ্টিপাতের পরিমাণ অনুসারে কোথাও বা লম্বা ঘাস কোথাও বা ছোট ছোট ঘাস জন্মিয়া থাকে।
প্রাণীজ সম্পদ: এই অঞ্চলে তৃণভোজী জন্তু বাস করে। পাশাপাশি হিংস্র জন্তুও বাস করিয়া থাকে। গরু, ঘোড়া, ভেড়া, কোথাও বা উট, বাইসন, কাঙ্গারু, খরগোস প্রভৃতি বিভিন্ন প্রকারের প্রাণী এখানে বাস করে।
উন্নতি: বর্তমানে স্টেপস্ অঞ্চল কৃষির ক্ষেত্রে অত্যন্ত উন্নত। এখানে গম, ভুট্টা, তুলা, তামাক প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে ফলিয়া থাকে। গোপালন ও মেষপালনও এখানকার প্রধান উপজীবিকা। কৃষিজ পণ্যদ্রব্যকে অবলম্বন করিয়া এখানে কিছু কিছু শিল্পও গড়িয়া উঠিয়াছে।
