Give an account of the British Type of climate. ব্রিটিশ আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

Give an account of the British Type of climate. [ব্রিটিশ আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

Give an account of the British Type of climate. ব্রিটিশ আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

Give an account of the British Type of climate. [ব্রিটিশ আদর্শের জলবায়ুর বিবরণ দাও।]

আঞ্চলিক বিবরণ-৪৫° হইতে ৬৬°৩০' উঃ ও দঃ অক্ষাংশে মহাদেশের পশ্চিমাংশে এই প্রকার জলবায়ু পরিলক্ষিত হয়। ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ফ্রান্সের উত্তর-পশ্চিম অংশ, উত্তর স্পেন, দক্ষিণ-পশ্চিম স্ক্যান্ডিনেভিয়া, ডেনমার্ক, ইংলণ্ড, বেলজিয়াম, কানাডা, ও যুক্তরাষ্ট্রের কয়েকটি উত্তর পশ্চিম রাষ্ট্র, দক্ষিণ চিলি ও তাসমেনিয়া এই জলবায়ুর অঞ্চল। ব্রিটিশ দ্বীপপুঞ্জে ইহার প্রাধান্য বেশী বলিয়া এই জলবায়ুর নাম ব্রিটিশ আদর্শের জলবায়ু হইয়াছে।

জলবায়ু: এখানকার বার্ষিক গড় উত্তাপ ৫০°F। উত্তাপের প্রসর কম। গ্রীষ্মের উত্তাপও কম। পশ্চিমাবায়ুর প্রভাবে এখানে প্রায় বারোমাসই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত শীতকালে বেশী। উত্তর আটলান্টিকের উষ্ণস্রোত ইউরোপের এবং উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর আমেরিকার পাশ দিয়া প্রবাহিত বলিয়া এই অঞ্চলে শীতের আধিক্য কমিয়া থাকে।

উদ্ভিজ্জ সংস্থান: এখানে পর্ণমোচী এবং সরলবর্গীয় দুই প্রকারের বৃক্ষই আছে। যে সব অঞ্চলে শীত বেশী এবং বৃষ্টিপাত কম সেখানে সরলবর্গীয় বৃক্ষ জন্মিয়া থাকে।

প্রাণীজ সম্পদ: গরু, ঘোড়া, গাধা ও ভেড়া এই অঞ্চলে বিশেষভাবে পালিত হইয়া থাকে।

উন্নতি: কৃষি ও শিল্পে এই অঞ্চল বিশেষ উন্নত। যেখানে যেখানে সরল-বর্গীয় বৃক্ষের বন আছে, সেখানে কাঠের ব্যবসায় উল্লেখযোগ্য। ইউরোপের প্রশস্ত-পত্রের বৃক্ষের বন পরিষ্কার করিয়া এখন কৃষির উন্নতি করা হইয়াছে। ব্রিটিশ আদর্শের জলবায়ুর অঞ্চল খনিজ দ্রব্যে বিশেষ উন্নত। সুতরাং সেই সব খনিজ সম্পদকে অবলম্বন করিয়া এখানে উল্লেখযোগ্যভাবে শিল্পের উন্নতি হইয়াছে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment