Suez canal and the Panama canal, সুয়েজ খাল ও পানামা খালের বিবরণ দাও।
সুয়েজ খাল-১৮৫৯ খ্রীষ্টাব্দ হইতে ১৮৬৯ খ্রীষ্টাব্দ পর্যন্ত ফার্দিনান্দ দ্য লেসেপ্স্ নামে একজন ফরাসী ইঞ্জিনীয়ার এই খাল কাটেন। এই খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করিয়াছে। এই খাল কাটিবার পূর্বে ইউরোপ। এসিয়ার সমস্ত বাণিজ্য অন্তরীপপথ ঘুরিয়া যাইত। এই খাল কাটিবার ফলে ইউরোপ ও এসিয়া যাইবার পথের দূরত্ব ৫০০০ মাইল কমিয়া গিয়াছে। সুয়েজ খাল ১০৩ মাইল দীর্ঘ; ১৫০ ফুট চওড়া ও ৩৩ ফুট গভীর। এখন বৎসরে গড়ে ৬০০০ হাজারেরও অধিক জাহাজ এই পথে যাতায়াত করে। এই খাল অতিক্রম করিতে সময় লাগে ১২ ঘণ্টা।
পানামা খাল-সুয়েজ খালের অনুকরণে আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ১৯১৪ খ্রীঃ অব্দে এই খাল কাটা হয়। পানামা খালের জন্য আমেরিকার পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের দূরত্ব প্রায় ৭০০০ মাইল কমিয়া গিয়াছে। এবং ইহাতে আমেরিকার পশ্চিম উপকূলের সহিত ইউরোপের পশ্চিম উপকূলের বাণিজ্য-পথ সুগম হইয়াছে। পানামা খাল ৫০ মাইল দীর্ঘ, ৪১ ফুট গভীর এবং ৩০০ হইতে ১০০০ ফুট পর্যন্ত বিস্তৃত। এই খাল পার হইতে ৭।৮ ঘণ্টা সময় লাগে।
![Suez canal and the Panama canal, সুয়েজ খাল ও পানামা খালের বিবরণ দাও।] Suez canal and the Panama canal, সুয়েজ খাল ও পানামা খালের বিবরণ দাও।]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiry-TyFblqH_hFz_UZ5gYJDvUAeq2vz5ethFGbEkPdzOy22YIhl1NxYJyP9XwEXW3MoVYHvjY5pSMrhuSNH9_dRmD2jufLo1IfVQ6zsF_iyvS-opfpnYQY6Zs5uCVVooJSQnQEyNNJAUHNg1VMxOgEfl-PoAYFJfX91mZqtzGEl8__qXVOy9pQPJP44d8/w640-h361-rw/1000042199.webp)