What do you understand by the pressure of the air? How is it measured? বা, বায়ুর চাপ বলতে কী বোঝেন? এটি কীভাবে পরিমাপ করা হয়?

বায়ুর চাপ বলতে কী বোঝেন? এটি কীভাবে পরিমাপ করা হয়?

What do you understand by the pressure of the air? How is it measured? বা, বায়ুর চাপ বলতে কী বোঝেন? এটি কীভাবে পরিমাপ করা হয়?

বায়ুর চাপ বলতে কী বোঝেন? এটি কীভাবে পরিমাপ করা হয়?

বায়ুর সাধারণভাবে বোঝা না গেলেও বায়ুর ওজন আছে এবং সেইজন্যই বায়ুর চাপও আছে। বায়ুর চাপ তিন প্রকার—ঊর্ধ্ব, নিম্ন ও পার্শ্ব চাপ । বায়ুর এই সকল চাপকে সাধারণভাবে বলা হয় বায়ুপ্রেষ ।

ঘন বায়ুর ওজন বেশী, সুতরাং চাপও বেশী । আবার হালকা বায়ুর ওজন কম বলে চাপও কম । এইজন্যই সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ পর্বতশীর্ষের বায়ুর চাপ হইতে অনেক বেশী । কোন কারণে বায়ুর ঘনত্ব কমিয়া আসিলে চাপও কমিয়া আসে ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা যায় তাহাকে বলে চাপমান যন্ত্র (Barometer)। বায়ুর চাপ ইঞ্চি (") হিসাবে প্রকাশ করা হয়। চাপমান যন্ত্র একটি পারদপূর্ণ কাঁচের নল। ইহার এক মুখ খোলা থাকে। ইহাতে পারদ পরিপূর্ণ করিয়া অপর একটি পারদপূর্ণ পাত্রে উপুড় করিয়া রাখিতে হয়। খোলা মুখটি পাত্রের দিকে থাকিবে। এখন বায়ুর চাপ অনুসারে নলমধ্যস্থিত পারদ উঠা-নামা করিতে থাকিবে। বায়ুর চাপ বেশী হইলে পারদ উঠিতে থাকিবে। এবং কম হইলে নামিতে থাকিবে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর ওজন সর্বাধিক। সুতরাং সেখানে বায়ুর চাপও বেশী। সেখানে প্রতি বর্গইঞ্চিতে বায়ুর চাপ ৩০" এবং তাহার ওজন ১৫ পাউণ্ড বা প্রায় ৭২ সের। উপরের বায়ু হালকা বলিয়া বায়ুর চাপও সেখানে কম। প্রতি ৯০০ হইতে ১০০০ ফুট উচ্চতায় ১" ইঞ্চি হিসাবে এই চাপ কমিয়া আসে। ইহার ফলে পর্বতশীর্ষে উঠিবার সময় শ্বাসকষ্ট হইয়া থাকে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment