What are different kinds of winds? বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ কি?

What are different kinds of winds? বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ কি?

What are different kinds of winds? বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ কি?

What are different kinds of winds? বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ কি?

পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন চাপবলয়কে ভিত্তি করিয়া কতকগুলি বায়ুপ্রবাহের সৃষ্টি হইয়াছে। এই বায়ুপ্রবাহগুলিকে প্রধানতঃ চারিভাগে ভাগ করা যায়। যথা—

(১) নিয়ত বায়ু (Permanent, Constant or Planetary Winds): বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হইতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পৃথিবীপৃষ্ঠের নির্দিষ্ট চাপবলয় হইতে যে সকল বায়ু নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাহাকে বলে নিয়ত বায়ু। যেমন— আয়ন বায়ু, প্রত্যায়ন বায়ু ও মেরু বায়ু।

(২) সাময়িক বায়ু (Seasonal or Periodical Winds): বিভিন্ন ঋতুতে অথবা দিবসের বিভিন্ন সময়ে কোন কোন স্থানে বায়ুর তাপ ও চাপের পার্থক্য ঘটে। সেইজন্য ঐ সব স্থানে কোন বিশেষ সময়ে নির্দিষ্ট পথে বায়ু প্রবাহিত হয়। ইহাকে বলে সাময়িক বায়ু। যেমন— সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু ও স্থলবায়ু।

(৩) অনিয়মিত বা আকস্মিক বায়ু (Sudden or Irregular Winds): বায়ুর চাপ হঠাৎ কমিয়া গেলে অথবা বাড়িলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাহাকে বলে আকস্মিক বায়ু। যেমন— ঘূর্ণীবাত্যা এবং প্রতীপ ঘূর্ণবাত।

(৪) স্থানীয় বায়ু (Local Winds): স্থানীয় কারণে যে সব বায়ু প্রবাহিত হয় তাহাকে বলে স্থানীয় বায়ু। যেমন— সাইমুন, চিনুক, লু, খামসিন ইত্যাদি।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment