Explain why is the Pamir called the Roof of the World. [পামীরকে 'পৃথিবীর ছাদ' বলা হয় কেন?]

Explain why is the Pamir called the Roof of the World.পামীরকে 'পৃথিবীর ছাদ' বলা হয় কেন?

Q. Explain why is the Pamir called the Roof of the World. [পামীরকে 'পৃথিবীর ছাদ' বলা হয় কেন?]

Explain why is the Pamir called the Roof of the World. [পামীরকে 'পৃথিবীর ছাদ' বলা হয় কেন?]

পামীর পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। ইহা ১৬,০০০ ফুট উচ্চ। এইজন্যই ইহাকে 'পৃথিবীর ছাদ' বলা হয়।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

Q. Explain why Ceylon and Madras have two rainy seasons in a year. [সিংহল এবং মাদ্রাজে বৎসরে দুইবার বর্ষা হয় কেন?—ব্যাখ্যা করো।]

গ্রীষ্মকালীন বায়ুগর্ভ মৌসুমী বায়ুর প্রভাবে সিংহল ও মাদ্রাজে প্রচুর বৃষ্টিপাত হইয়া থাকে। শীতকালে বিপরীত মৌসুমী বায়ু প্রবাহিত হইয়া থাকে। ইহার ফলে অবশ্য বৃষ্টিপাত হইবার কথা নয়, কারণ স্থলভাগের উপর দিয়া বহিয়া আসে বলিয়া ইহাতে জলীয় বাষ্প থাকে না। কিন্তু ইহার এক শাখা বঙ্গোপসাগরের উপর দিয়া প্রবাহিত হইবার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ইহা মাদ্রাজ উপকূল ও সিংহলে প্রতিহত হইলে ওই সব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাইয়া থাকে। এইজন্যই মাদ্রাজ ও সিংহলে বৎসরে দুইবার বৃষ্টিপাত হইয়া থাকে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

Q. Explain why Hwang-Ho is called 'China's Sorrow'. [হোয়াং-হো নদীকে 'চীনের দুঃখ' বলা হয় কেন?—ব্যাখ্যা করো।]

উত্তর-পশ্চিম বায়ু দ্বারা আনীত পীতবর্ণের মাটি দ্বারা হোয়াং-হো নদীগর্ভ অত্যন্ত ভরিয়া গিয়াছে। এইজন্য এই নদীর দুই তীরে বাঁধ দিয়া নদীর জল-নিকাশের ব্যবস্থা করিতে হয়। কখনও কখনও নদীর উচ্চ অংশে প্রবল বৃষ্টিপাত হইলে এই নদীতে বন্যা হয় এবং বাঁধ ভাঙিয়া গিয়া স্থানীয় লোকের ভয়ানক ক্ষতি হয়। এইরকম দুর্যোগ একাধিকবার ঘটিয়াছে এবং যে কোনো সময়ে ঘটিতে পারে। এইজন্যই হোয়াং-হো নদীকে 'চীনের দুঃখ' বলা হইয়া থাকে। (পীতবর্ণের লোয়েস মাটির দ্বারা আবৃত বলিয়া ইহাকে পীত নদীও বলে।)

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

Q. Explain why East Indies supply rubber to the world market. [পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ পৃথিবীর বাজারে রবার রপ্তানি করে কেন তাহা ব্যাখ্যা করো।]

পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। একমাত্র এই জলবায়ুতেই রবারগাছ উৎপন্ন হইতে পারে। সেইজন্য এখানে বিদেশীয় মূলধন বিনিয়োগ করিয়া প্রচুর রবারের চাষ হইয়া থাকে। অধিকন্তু এখানে রবারের চাহিদা নাই। শিল্পোন্নত দেশগুলিই রবার আমদানি করিয়া থাকে। এইজন্যই এখান হইতে প্রচুর রবার বিদেশে রপ্তানি হইয়া থাকে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

Q. Explain why rice and fish are the principal items of food of Japanese. [ভাত ও মাছ জাপানিদের প্রধান খাদ্য কেন তাহা ব্যাখ্যা করো।]

জাপানে মাছ ও ধান প্রচুর উৎপন্ন হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্য জাপানে ধানের ফলন অত্যন্ত বেশি। বিশেষত দক্ষিণ জাপানে মৌসুমী বায়ুর জন্য উৎপাদনের বিশেষ সুবিধা। মাছ উৎপাদনে পৃথিবীতে জাপান প্রথম স্থান অধিকার করে। উষ্ণ কুরোশিও স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনস্থলে প্রচুর মাছ পাওয়া যায়। অধিকন্তু জাপানের অধিবাসীরা বৌদ্ধধর্মাবলম্বী হওয়ায় এখানে মাংসের প্রচলন কম। এই সব কারণেই জাপানের অধিবাসীদের প্রধান খাদ্য ভাত ও মাছ।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment