Give an account of the industries of Japan. জাপানের শিল্পগুলির বিবরণ দাও।

Give an account of the industries of Japan. জাপানের শিল্পগুলির বিবরণ দাও।

Give an account of the industries of Japan. জাপানের শিল্পগুলির বিবরণ দাও।

Give an account of the industries of Japan. জাপানের শিল্পগুলির বিবরণ দাও।

জাপানের লোকসংখ্যার তুলনায় কৃষি-জমির অত্যন্ত অভাব কিন্তু শিল্পে উন্নতি করার জন্য উপযুক্ত দক্ষতা, প্রাকৃতিক সম্পদ, জলবায়ুর আনুকূল্য, জলবিদ্যুতের প্রসার, কাঁচামাল আমদানির সুবিধা এবং সর্বোপরি সরকারি সাহায্য জাপানের সহায়ক। সেইজন্য জাপান শিল্পের প্রতি এত বেশি আসক্ত এবং অতি দ্রুতই তাহার শিল্পের উন্নতি হইয়াছে। অবশ্য জাপানে লৌহ ও কয়লার অভাব থাকায় কয়লার পরিবর্তে জলবিদ্যুৎ জাপানের শক্তির প্রধান উৎস। লৌহের চাহিদা জাপানকে আমদানির সাহায্যে মিটাইতে হয়। জাপানের তিনটি প্রধান শিল্প—বয়ন শিল্প, কাগজ শিল্প এবং লৌহ ও ইস্পাত শিল্প। বয়নশিল্পের মধ্যে কার্পাস শিল্প, রেশম, কৃত্রিম রেশম ও পশম শিল্পকে গণ্য করা হয়।

বয়ন শিল্প:

(১) কার্পাস: এই প্রধান শিল্প সাধারণত কুটির-শিল্প হিসাবেই পরিচালিত হয়। প্রায় প্রতি ঘরেই তাঁত আছে। ওসাকা, হিরোসিমা, ওকায়ামা, হিয়োগো, আইচি, সিজুওকা প্রভৃতি অঞ্চল কার্পাসবস্ত্র প্রস্তুতের কেন্দ্র। ওসাকাকে জাপানের 'ম্যানচেস্টার' বলা হয়।

(২) রেশম: জাপান হইতে যেসব কাঁচামাল বাইরে রপ্তানি হয়, তন্মধ্যে রেশমই শ্রেষ্ঠ। তাহার কারণ জাপানে প্রচুর পরিমাণে তুতগাছ জন্মে। এইসব গাছে গুটিপোকার চাষ হইয়া থাকে। কৃষকপরিবার এই ব্যবসায় লিপ্ত। জাপানের রেশম অত্যন্ত উৎকৃষ্ট। হোক্কাইডো হইতে কিউসিউ পর্যন্ত সকল জায়গাতেই রেশম পাওয়া যায়, তবে হনসুর মধ্যঞ্চল রেশম উৎপাদনের সর্বশ্রেষ্ঠ কেন্দ্র।

(৩) কৃত্রিম রেশম: তুলা ও বনজ সম্পদ হইতে একপ্রকার আঁশ (cellulose) তৈরি করিয়া কৃত্রিম রেশম বা রেয়ন (rayon) প্রস্তুত করা হয়। বর্তমান কৃত্রিম রেশম উৎপাদনে জাপানের স্থান দ্বিতীয়। হনসু দ্বীপের ইশিকাওয়া, কিওটো ও ফুকুই কৃত্রিম রেশম উৎপাদনের কেন্দ্রস্থল।

(৪) পশম শিল্প: জাপানে এই শিল্প খুব উন্নত নহে। উত্তর জাপানে ইহার যথেষ্ট চাহিদা। ওসাকা, সাইতামা, হিয়োগো, আইচি প্রভৃতি পশমশিল্পের প্রধান স্থান।

কাগজ শিল্প: কাগজ প্রস্তুতেও জাপান অত্যন্ত অগ্রসর। জাপান বর্তমানে কানাডা, সুইডেন, নরওয়ে প্রভৃতি দেশ হইতে কাগজের মণ্ড আমদানি করিয়া থাকে।

লৌহ ও ইস্পাত শিল্প: এই শিল্পের জন্য জাপান বিদেশ হইতে কাঁচামাল (লৌহ) আমদানি করিয়া থাকে। তাহার প্রয়োজনের মাত্র ৩% দেশের খনি হইতে সংগৃহীত হইয়া থাকে। এতদ্ব্যতীত ইস্পাত ইত্যাদি বিশেষ প্রয়োজনীয় দ্রব্যাদিও তাহাকে বিদেশ হইতে আনিতে হয়। কিউসিউর ককুরা ও ইয়াওয়াটা জাপানের প্রধান লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র। ওসাকা, কোবে, হিমোজি প্রভৃতি স্থানেও ইহা সবিশেষ উন্নতি করিয়াছে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment