Why is Japan called the Britain of the east? [ জাপানকে পূর্ব দিকের 'ব্রিটেন' বলা হয় কেন?
Why is Japan called the Britain of the east? [ জাপানকে পূর্ব দিকের 'ব্রিটেন' বলা হয় কেন?]
Why is Japan called the Britain of the east? [ জাপানকে পূর্ব দিকের 'ব্রিটেন' বলা হয় কেন?
Why is Japan called the Britain of the east? জাপানকে পূর্ব দিকের 'ব্রিটেন' বলা হয় কেন? জাপান ও গ্রেট ব্রিটেনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য বর্তমান। যথা- উভয় দেশই সমুদ্রবেষ্টিত এবং কতকগুলি দ্বীপের সমষ্টি। উভয় দেশেরই উপকূলভাগ ভগ্ন এবং উভয়দেশেই ভাল বন্দর গড়িয়া উঠিয়াছে। উভয় দেশেই আন্তর্জাতিক বাণিজ্যপথের উপর অবস্থিত। উভয় দেশেরই জলবায়ু মৃদুভাবাপন্ন। সাগর ও উষ্ণ স্রোতের প্রভাবের জন্যই ইহা সম্ভব হইয়াছে। ইহাদের বৃষ্টিপাত ও উত্তাপ প্রায় একইরূপ। দুইটি দেশই শিল্পে উন্নত, কারণ উভয় দেশেই কৃষি জমির অভাব। উভয় দেশেই খাদ্যের অভাব এবং লোকবসতি ঘন। উভয় দেশের লোকই পরিশ্রমী, উদ্ভাবনী শক্তিসম্পন্ন, নৌদক্ষ এবং ব্যবসায়-মনোবৃত্তিসম্পন্ন। দুই দেশেরই কাঁচামাল আমদানি করিবার এবং শিল্পজাতদ্রব্য বিক্রয় করিবার বাজারের অভাব নাই। এইসব বিষয়ে তুলনা করিয়াই বলা হয় যে জাপান পূর্বদিকের (এসিয়ার) ব্রিটেন।
About the author
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …