Coral Island formed? প্রবাল দ্বীপ কি প্রকারে সৃষ্টি হয়? প্রবাল বেলা ও প্রবাল প্রাচীরের পার্থক্য কি?
প্রবাল দ্বীপ-সমুদ্রের গভীরতা যদি ১০০ ফুটের বেশী না হয় এবং উত্তাপ যদি বেশী হয় (মোটামুটি ৭০০ ফুট.) তা হলে সেই-সব- অঞ্চলে প্রবাল নামক একজাতীয় কীট বাস করিতে পারে। ইহারা একটি বিস্তৃত অঞ্চল জুড়িয়া থাকে। ইহাদের শরীর হইতে চুনজাতীয় একপ্রকার পদার্থ বাহির হইয়া ক্রমশঃ কঠিন হইতে থাকে এবং তরঙ্গাঘাতে গুঁড়া হইয়া যায়। ইহার সহিত সমুদ্রস্থিত কর্দম বালুকা ইত্যাদির রাসায়নিক প্রক্রিয়ার ফলে ক্রমান্বয়ে ইহা উঁচু হইতে আরম্ভ করে। আবার প্রবালকীটগুলি একই জায়গায় জন্মে, বাসা করে ও মরে, ইহাতে এই প্রবালের স্তর ক্রমশঃ বাড়িতেই থাকে এবং কালক্রমে জলের উপর জাগিয়া উঠে। ইহাকেই বলা হয় প্রবাল দ্বীপ। এই প্রবাল দ্বীপে সমুদ্রজলের সহিত আনীত অথবা পক্ষী দ্বারা আনীত অথবা পক্ষীপুরীষের সহিত মিশ্রিত বীজের সাহায্যে গাছপালা জন্মে থাকে।
মহাদেশের নিকটবর্তী প্রবালস্তর গঠিত হইলে ইহাকে বলে প্রবাল বেলা এবং সমুদ্রোপকূল হতে দূরবর্তী স্থানে প্রাচীরের মত লম্বালম্বি ভাবে যে প্রবাল-স্তর গঠিত হয় তাকে বলে প্রবাল প্রাচীর।
