How is it that the higher we ascend the cooler is the atmosphere? আমরা যত উপরে আরোহণ করি বায়ুমণ্ডল ততই অধিক শীতল হয় কেন? বা, সমতলভূমি অপেক্ষা পর্বত অধিকতর শীতল কেন? বা,বিভিন্ন অক্ষাংশে উত্তাপের তারতম্য ঘটে কেন? বা, দিন অপেক্ষা রাত্রি অধিক শীতল কেন? মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন?
দিনের বেলা সূর্যকিরণে পৃথিবী উত্তপ্ত হয় । রাত্রিকালে পৃথিবী সূর্যকিরণ পায় না ।। কিন্তু দিবাভাগে সঞ্চিত তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল হইতে থাকে । এই জন্যই দিন অপেক্ষা রাত্রি শীতল এবং শেষরাত্রে যখন প্রায় সমস্ত তাপই বিকিরিত হয়ে যায় তখনই সর্বাপেক্ষা বেশী শীতল হয়।
মেঘাচ্ছন্ন রাত্রি কিন্তু গরম থাকে । দিনের সঞ্চিত তাপ বিকিরিত হয়ে রাত্রি শীতল হয়। আবার বায়ুমণ্ডলের নিম্নস্তরই অধিক উত্তপ্ত হয়। কারণ ইহা ঘন এবং ইহাতে ধূলিকণা ও জলীয় বাষ্প বেশী থাকে। মেঘাচ্ছন্ন রাত্রিতে এই উত্তাপ বিকীর্ণ হইয়া মেঘের আচ্ছাদন ভেদ করতঃ উপরে উঠিতে পারে না বলিয়া রাত্রিতেও পৃথিবী শীতল হইতে পারে না। মেঘ এই স্থলে আচ্ছাদনের blanketing effect) কাজ করে।
