ocean current? সমুদ্রস্রোত কি? কিরূপে ইহার সৃষ্টি হয়? সমুদ্রস্রোতের গতি পরিবর্তিত হয় কেন?
পৃথিবী গতিশীল। অধিকন্তু পৃথিবীপৃষ্ঠে বায়ুপ্রবাহ নিয়ত প্রবহমান। এইসব কারণে সমুদ্রের জলও এক-স্থান হইতে অন্যস্থানে সর্বদাই নীত হয়। একেই সমুদ্রস্রোত বলে।
পৃথিবীপৃষ্ঠের যেসব অঞ্চলে গরম বেশী, সেই সব স্থানের জল অধিক উত্তপ্ত হইয়া বাষ্পে পরিণত হয় এবং প্রসারিত হয়। অপরদিকে যেখানে শীত অধিক হইতে অধিকতর, সেইসব অঞ্চলের জল সঙ্কুচিত হয়। ইহার ফলে উত্তপ্ত অংশের হালকা জল শীত অঞ্চলের সঙ্কুচিত এবং ভারী জলের দিকে পৃষ্ঠপ্রবাহরূপে (surface current) ধাবিত হয়। ইহাকেই বলা হয় উষ্ণ স্রোত (warm current)। সেই সময়ে জলের সমতা রক্ষা করিবার জন্য (সমুচ্চশীলতা জলের একটি ধর্ম) শীতপ্রধান অঞ্চল হইতে ভারী শীতল জল নিম্নস্রোত (under current) হিসাবে উষ্ণমণ্ডলের দিকে ধাবিত হইতে থাকে, ইহাকে বলে শীতল স্রোত (cold current)। নিরক্ষপ্রদেশ হইতে মেরুর দিকে ধাবিত স্রোতের নাম নিরক্ষীয় স্রোত (equatroial current) এবং নিরক্ষীয় অঞ্চলে মেরুপ্রদেশ হইতে প্রবাহিত স্রোতের নাম মেরু স্রোত (polar current)। নিরক্ষীয় উষ্ণ স্রোত মেরুপ্রদেশের দিকে যত অগ্রসর
হইতে থাকে ততই শীতল হয় এবং মেরু প্রদেশে পৌঁছিয়া একেবারে তলাইয়া যায়। আবার নিম্নবাহ মেরুস্রোত ও নিরক্ষরেখায় দিকে অগ্রসর হইতে হইতে উত্তপ্ত হইয়া ক্রমশঃ উপরে উঠিতে থাকে এবং নিরক্ষরেখায় একেবারে ভাসিয়া উঠে। এইজন্য মেরুপ্রদেশ ও নিরক্ষরেখায় পরিচলন স্রোতের সৃষ্টি হয়।
বায়ুপ্রবাহের জন্যই বিশেষতঃ সমুদ্রস্রোতের গতি নির্ধারিত হয়। বায়ুপ্রবাহকে অনুসরণ করিয়া সমুদ্রস্রোত প্রবাহিত হইয়া 'থাকে। ফেরেলের সূত্র (Ferrel's Law) অনুসারে বায়ুপ্রবাহের মত সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এব' দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকিয়া যায়। সমুদ্রস্রোত প্রবাহিত হওয়ার সময় স্থলভাগে প্রতিহত হইয়াও উহার গতি পরিবর্তিত হয়।
