the effects of ocean currents? সমুদ্রস্রোতের ফলাফল কি?

the effects of ocean currents? সমুদ্রস্রোতের ফলাফল কি?

  the effects of ocean currents? সমুদ্রস্রোতের ফলাফল কি?

the effects of ocean currents? সমুদ্রস্রোতের ফলাফল কি?


  1. সমুদ্রস্রোতের জন্য সমুদ্রোপকূলস্থ দেশগুলির জলবায়ুর কিঞ্চিদধিক পরিবর্তন ঘটে। উষ্ণস্রোতের পার্শ্বে অবস্থিত হিমমণ্ডলের দেশগুলি গরম হয় এবং শীতলস্রোতের পার্শ্বে অবস্থিত উষ্ণমণ্ডলের দেশগুলি একটু শীতভাবাপন্ন হয়।
  2. সমুদ্রস্রোতের অনুকূলে জাহাজ চলাচলের বিশেষ সুবিধা। তবে শীতলস্রোতের জন্য যে সব স্থলে হিমশৈলের সৃষ্টি হয় সে সব স্থলে জাহাজ চলাচলের অসুবিধা।
  3. উষ্ণস্রোতের সংস্পর্শে আসিলে বায়ুর জলকণা ধারণের ক্ষমতা বাড়ে। ইহার ফলে এই জলগর্ভ বায়ু দ্বারা পার্শ্ববর্তী অঞ্চলসমূহে বৃষ্টিপাত হয়।
  4. উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে পৃথিবীর বিখ্যাত মৎস্য-কেন্দ্রগুলি অবস্থিত।
  5. উষ্ণ উপসাগরীয় স্রোত নরওয়ের নিকট দিয়া প্রবাহিত হওয়ার ফলে ঐ অঞ্চলের বন্দরগুলি বরফমুক্ত থাকে। কুরো-সিয়ো স্রোতের জন্য (উষ্ণ স্রোত) কানাডার পশ্চিমাংশ বরফমুক্ত থাকে।
  6. উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে উত্তাপের তারতম্যবশতঃ কুয়াশা ঝড় ইত্যাদির সৃষ্টি হইয়া থাকে। এই কারণেই উঃ আটলান্টিকে অবস্থিত নিউফাউন্ডল্যাণ্ড এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপানের পূর্ব উপকূলে কুয়াশা, ঝড় ইত্যাদির সৃষ্ট হইয়া থাকে।
  7. ইহা ছাড়া শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে মগ্ন চড়ার সৃষ্টি হয়। 

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment