আয়ন বায়ু কি? কিভাবে ইহাদের উৎপত্তি হয়? ও স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

আয়ন বায়ু কি? কিভাবে ইহাদের উৎপত্তি হয়? ও স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

 আয়ন বায়ু কি? কিভাবে ইহাদের উৎপত্তি হয়? ও স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

আয়ন বায়ু কি? কিভাবে ইহাদের উৎপত্তি হয়? ও স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

নিয়তবায়ুকে তিনভাগে ভাগ করা যায়— (১) আয়ন বায়ু, (২) প্রত্যায়ন বায়ু ও (৩) মেরু বায়ু।

নিরক্ষীয় অঞ্চলে প্রখর সূর্যতাপবশতঃ সেখানকার বায়ু হালকা হইয়া উপরে উঠিয়া যায়। বায়ুর চাপের সমতা রক্ষার জন্য তখন ক্রান্তীয় উচ্চচাপ বলয় হইতে নিরক্ষ অঞ্চলের দিকে ভারী ও শীতল বায়ু প্রবাহিত হইতে থাকে। ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে এই বায়ু ডান দিকে বাঁকিয়া উত্তর-পূর্ব দিক হইতে এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু বামদিকে বাঁকিয়া দক্ষিণ-পূর্ব দিক হইতে প্রবাহিত হইতে থাকে।

পূর্বে এই দুই বায়ুর সাহায্যে পালের জাহাজ বাণিজ্যসম্ভার বহন করিত। এইজন্য এই দুই বায়ুর নাম যথাক্রমে উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব আয়নবায়ু বা বাণিজ্য বায়ু (N. E. Trade winds) এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব আয়নবায়ু বা বাণিজ্য বায়ু (S. E. Trade winds)।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

 স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

পৃথিবীর সন্নিকটে কোন বড় সাগর বা হ্রদ থাকিলে জলভাগের ও স্থলভাগের উপরিস্থিত বায়ুমণ্ডলের চাপের পার্থক্য দেখা যায়। এইজন্য দিবসের বিভিন্ন সময়ে অথবা বিভিন্ন ঋতুতে ঐ সকল স্থানে এক প্রকার বায়ু নিয়মিত প্রবাহিত হয়। তবে তাহাদের গতি নির্দিষ্ট না-ও থাকিতে পারে। বিশেষ সময়ে প্রবাহিত হয় বলিয়া ইহাকে সাময়িক ৰায়ু বলা হয়।

সমুদ্রবায়ু (Sea Breeze): জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয় এবং তাড়াতাড়ি শীতলও হয়। দিবাভাগে পৃথিবীপৃষ্ঠ অধিক উত্তপ্ত হইলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হইয়া থাকে। তখন নিকটবর্তী জলভাগ হইতে ঠাণ্ডা বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হইতে থাকে। এই বায়ুকে বলে সমুদ্রবায়ু। মধ্যাহ্নের পূর্ব হইতে অপরাহ্ণ পর্যন্ত এই বায়ুর গতি স্থলের দিকে থাকে।

আয়ন বায়ু কি? কিভাবে ইহাদের উৎপত্তি হয়? ও স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কি?

স্থলবায়ু (Land Breeze): বিকালের দিকে জল ও স্থলের বায়ুর তাপ ও চাপের সমতা আসে। তারপর পৃথিবী তাপ বিকিরণ করিয়া ঠাণ্ডা হইতে আরম্ভ করে। জলভাগ কিন্তু দিবসে রৌদ্রের উত্তাপ পাইয়া উত্তপ্ত থাকিয়া যায়। রাত্রিকালে সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপের সৃষ্টি হইয়া থাকে এবং স্থলভাগ হইতে ঠাণ্ডা বায়ু জলভাগের দিকে প্রবাহিত হয়। ইহাকে বলে স্থলবায়ু।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment