Give an account of products of the world. পৃথিবীর কয়েকটি প্রধান প্রধান খনিজ দ্রব্যের বিবরণ দাও।

Give an account of products of the world. পৃথিবীর কয়েকটি প্রধান প্রধান খনিজ দ্রব্যের বিবরণ দাও।

Give an account of products of the world. পৃথিবীর কয়েকটি প্রধান প্রধান খনিজ দ্রব্যের বিবরণ দাও।

Give an account of products of the world. [পৃথিবীর কয়েকটি প্রধান প্রধান খনিজ দ্রব্যের বিবরণ দাও।]

লৌহ-আকরিক লৌহ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায়। যে সব স্থানে লৌহের পাশাপাশি কয়লা বর্তমান, সেই সব স্থানে শিল্পের প্রসারের জন্য লৌহ প্রচুরভাবে উত্তোলিত হয়। আবার অনেক দেশে বিস্তর লৌহ জমা থাকিলেও খনি হইতে উত্তোলন করার অসুবিধার জন্য সেই সব দেশে বেশী লৌহের উৎপাদন হয় না।

লৌহ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করে। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে সর্বাপেক্ষা বেশী পরিমাণে লৌহ পাওয়া যায়। সোভিয়েট গণতন্ত্র লৌহ উৎপাদনে দ্বিতীয় এবং গ্রেটব্রিটেন তৃতীয়। এতদ্ব্যতীত চীন, কানাডা, স্পেন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, দঃ আফ্রিকা, নরওয়ে, সুইডেন ও অস্ট্রেলিয়া প্রভৃতি দেশেও লৌহ পাওয়া যায়।

কয়লা: কয়লা শক্তির উৎস। সুতরাং শিল্পক্ষেত্রে কয়লার চাহিদা খুব বেশী। যে সব দেশ কয়লা ও লৌহ উৎপাদনে শ্রেষ্ঠ সেইসব দেশে শিল্পের প্রসার শীঘ্র হইয়াছে। কয়লা উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র সর্বপ্রথম, সোভিয়েট গণতন্ত্র দ্বিতীয় ও গ্রেটব্রিটেন তৃতীয়। এতদ্ব্যতীত জার্মানি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, উঃ ফ্রান্স, বেলজিয়াম, চীন, জাপান, ভারতবর্ষ, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশে কয়লা পাওয়া যায়।

পেট্রোলিয়াম: পেট্রোলিয়াম খনিজ তৈল। শক্তির উৎস হিসাবে ইহার স্থান কয়লার পরেই। কয়লা অপেক্ষা ইহার কতকগুলি বিশেষ সুবিধা আছে; যেমন-ইহাতে ধোঁয়া হয় না। ইহা একস্থান হইতে অন্য স্থানে নলের সাহায্যে লইয়া যাওয়াও সুবিধা। পেট্রোলিয়াম হইতে অনেক প্রকারের প্রয়োজনীয় জিনিস তৈয়ারি হইয়া থাকে; যেমন-পেট্রোল, কেরোসিন, বেঞ্জিন, প্যারাফিন, ন্যাফথলিন, পীচ প্রভৃতি।

আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা বেশী পেট্রোলিয়াম পাওয়া যায়। দঃ আমেরিকা (ভেনেজুয়েলা) তৈল উৎপাদনে দ্বিতীয় এবং সোভিয়েট গণতন্ত্র তৃতীয়। মধ্যপ্রাচ্য তৈল উৎপাদনে পৃথিবীতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। এতদ্ব্যতীত মেক্সিকো, কানাডা, রুমানিয়া, ভারত, ব্রহ্মদেশ, পাকিস্তান, পূঃ ভারতীয় দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশে তৈল পাওয়া যায়।

স্বর্ণ ও রৌপ্য: দক্ষিণ আফ্রিকা স্বর্ণ-উৎপাদনে প্রথম। তারপর ক্রমান্বয়ে সোভিয়েট গণতন্ত্র, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নাম করা যায়। এতদ্ব্যতীত ভারতবর্ষ, পূঃ ভারতীয় দ্বীপপুঞ্জ, ফিলিপাইন প্রভৃতি স্থানেও স্বর্ণ পাওয়া যায়। রৌপ্য উৎপাদনে মেক্সিকো প্রথম, তারপরেই আমেরিকা যুক্তরাষ্ট্রের স্থান। এতদ্ব্যতীত সোভিয়েট গণতন্ত্র, পেরু, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, বলিভিয়া, ব্রহ্মদেশেও রৌপ্য পাওয়া যায়।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment