Why is Congo-basin so scantily populated? কঙ্গো অববাহিকাতে জনসংখ্যা এত কম কেন?
কঙ্গো অববাহিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল বারোমাসই উষ্ণ ও আর্দ্র; সুতরাং এখানে নিরক্ষীয় চিরহরিৎ বনের সৃষ্টি হইয়াছে। এখানকার আবহাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর, যাতায়াত ব্যবস্থা অনুন্নত, অধিবাসীরা অসভ্য। কৃষিজাত এবং খনিজদ্রব্যের এখানে অভাব। বনজ সম্পদকে ভিত্তি করিয়াও কোনো উন্নতি সম্ভব হয় নাই। সভ্য জগতের লোকের পক্ষে এখানে প্রবেশ দুঃসাধ্য। ফলে এখানে সভ্যজগতের জীবনধারণোপযোগী কর্মপ্রচেষ্টা গড়িয়া উঠে নাই। সুতরাং এখানে আদিম অসভ্য জাতির বাস এবং সেইজন্যই লোকসংখ্যা বৃদ্ধি পায় নাই।
দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা অঞ্চলের অবস্থাও একই রূপ; কারণ ইহা নিরক্ষীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। তবে পূর্ব-ভারতীয় দ্বীপপুঞ্জ নিরক্ষ অঞ্চলের অন্তর্ভুক্ত হইলেও স্থানীয় কারণে জলবায়ুর কিছু আনুকূল্য আছে। সুতরাং এখানে লোকসংখ্যা ঘনতর।
