ব্যাখ্যা কর: (ক) ফ্রান্স মদ্য প্রস্তুত করে, (খ) অস্ট্রেলিয়া ও কানাডা গম রপ্তানি করে, (গ) নরওয়ে কাষ্ঠমণ্ড রপ্তানি করে, (ঘ) এস্কিমোরা তাঁবুতে বাস করে।
(ক) ফ্রান্স মদ্য প্রস্তুত করে: ফ্রান্স ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত; সুতরাং এই অঞ্চল আঙ্গুর উৎপাদনে প্রসিদ্ধ। এই আঙ্গুর হইতে প্রচুর মদ্য প্রস্তুত হইয়া থাকে।
(খ) অস্ট্রেলিয়া ও কানাডা গম রপ্তানি করে: কানাডা ও অস্ট্রেলিয়ার জলবায়ু গম উৎপাদনের পক্ষে অনুকূল; অধিকন্তু এই দুই অঞ্চলে বিশেষ ধরনের ব্যবস্থা অবলম্বন করিয়া প্রচুর পরিমাণে গম প্রস্তুত হইয়া থাকে। আবার এই দুই দেশে লোকসংখ্যা কম বলিয়া আভ্যন্তরীণ চাহিদা অত্যন্ত কম। সুতরাং রপ্তানি উপযোগী প্রচুর গম এখানে উদ্বৃত্ত থাকে।
(গ) নরওয়ে কাষ্ঠমণ্ড রপ্তানি করে: নরওয়েতে সরলবর্গীয় বৃক্ষের প্রশস্ত বন আছে। এই বনজ সম্পদ হইতে প্রচুর পরিমাণে কাষ্ঠমণ্ড প্রস্তুত হইয়া থাকে। এই কাষ্ঠমণ্ড নরওয়ে বিদেশে রপ্তানি করে।
(ঘ) এস্কিমোরা তাঁবুতে বাস করে: এস্কিমোরা তুন্দ্রা অঞ্চলের অধিবাসী। তুন্দ্রা অঞ্চল বারোমাসই বরফাবৃত থাকে। সুতরাং এই অঞ্চলে তাঁবু ছাড়া অন্য প্রকারের বাড়ি-ঘর তৈয়ারি করা অসম্ভব। তাছাড়া এস্কিমোরা জীবনধারণের নিমিত্ত যাযাবর। এই কারণেই তাহারা সীলমাছের চামড়া ও জীবজন্তুর হাড়ের সাহায্যে অস্থায়ী তাঁবু তৈয়ারি করিয়া থাকে।
Why are fish and meat the chief items of food of the Eskimos? [মাছ ও মাংস এস্কিমোদের প্রধান খাদ্য কেন?]
এস্কিমোরা তুন্দ্রা অঞ্চলের অধিবাসী। এই তুন্দ্রা অঞ্চল সর্বদাই বরফাবৃত থাকে। অধিকন্তু অত্যধিক শীতের জন্য এখানে কিছুই জন্মায় না। কিন্তু তুন্দ্রা অঞ্চলে বলগা হরিণ, শ্বেতভল্লুক ইত্যাদি বিশেষ ধরনের পশু এবং সীল, তিমি, সিন্ধুঘোটক প্রভৃতি মৎস্য পাওয়া যায়। সেইজন্য এইগুলি শিকার করাই এখানকার প্রধান উপজীবিকা। এই কারণেই এস্কিমোরা মৎস্য ও মাংসজীবী এবং যাযাবর।
