Give an account of the Tropical grassland or Savannah or Sudan type of climate. উষ্ণমণ্ডলের তৃণভূমি অঞ্চলের অথবা সাভানা বা সুদান আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

Give an account of the Tropical grassland or Savannah or Sudan type of climate. উষ্ণমণ্ডলের তৃণভূমি অঞ্চলের অথবা সাভানা বা সুদান আদর্শের জলবায়ুর বিবর

Give an account of the Tropical grassland or Savannah or Sudan type of climate. উষ্ণমণ্ডলের তৃণভূমি অঞ্চলের অথবা সাভানা বা সুদান আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

Give an account of the Tropical grassland or Savannah or Sudan type of climate. উষ্ণমণ্ডলের তৃণভূমি অঞ্চলের অথবা সাভানা বা সুদান আদর্শের জলবায়ুর বিবরণ দাও।

আঞ্চলিক বিবরণ-১০° হইতে ৩০° উঃ ও দঃ অক্ষাংশে মহাদেশের মধ্যভাগে এই অঞ্চল অবস্থিত। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা ও দক্ষিণ ব্রাজিল, আফ্রিকার নাইজেরিয়া, সুদান, উগান্ডা, কেনিয়া, ট্যাঙ্গাইনিকা, নিয়াসাল্যান্ড, এঙ্গোলা, ও উত্তর রোডেসিয়া, অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর টেরিটরি ও কুইন্সল্যান্ড প্রদেশের উত্তরভাগে এই অঞ্চলের সীমা পরিলক্ষিত হয়। দক্ষিণ আমেরিকায় এই তৃণভূমির স্থানীয় নাম (ভেনেজুয়েলা ও ব্রাজিল যথাক্রমে) ল্যানস (Llanos) ও ক্যাম্পস্ (Campos) এবং আফ্রিকার সুদান এবং রোডেসিয়ার তৃণভূমিকে যথাক্রমে সাভানা (Savannah) এবং পার্কল্যাণ্ড (Parkland) বলা হয়। আফ্রিকায় এই তৃণভূমি সর্বাপেক্ষা বিস্তৃত। এইজন্য আফ্রিকার স্থানীয় নামানুসারে এই তৃণভূমির সাধারণ নাম হইয়াছে সুদান আদর্শের তৃণভূমি অথবা সাভানা।

জলবায়ু: এখানকার বার্ষিক গড় উত্তাপ অত্যন্ত বেশী। প্রায় ৮০° ফাঃ-এর উপর, মেরুর দিকের অংশে উত্তাপ বেশী এবং যে অংশ বিষুবরেখার দিকে সেই অংশে বৃষ্টিপাতের আধিক্যের জন্য উত্তাপ কম। বিষুবরেখার দিকে বৃষ্টিপাত বেশী, প্রায় ৮০ ইঞ্চি এবং মেরুর দিকে ক্রমশঃ কম। মরুভূমির নিকটে প্রায় ১৫ ইঞ্চি।

উদ্ভিজ্জ সংস্থান: উষ্ণমণ্ডলের তৃণভূমিতে সাধারণতঃ তৃণ জন্মে। তবে যেসব স্থানে বৃষ্টিপাত বেশী, সেখানে প্রশস্ত-পত্র বৃক্ষ জন্মিয়া থাকে। তারপরেই জন্মে তৃণ। এখানকার ঘাস প্রায় ৮/১০ ফুট লম্বা হইয়া থাকে। মেরুর দিকে এই তৃণ ছোট হয়। ছোট ছোট গাছের ঝোপও ইতস্ততঃ বিক্ষিপ্ত অবস্থায় দেখা যায়। আফ্রিকায় বাবলা জাতীয় গাছ প্রচুর জন্মে।

প্রাণীজ সম্পদ: এখানে তৃণভোজী প্রাণী বাস করে। পাশাপাশি হিংস্র জন্তুও বাস করিয়া থাকে। আফ্রিকার হরিণ, জিরাফ, জেব্রা, বাঘ, সিংহ ও দক্ষিণ আমেরিকার খরগোস, চিনচিল্লা, ক্যাপিবারা ইত্যাদি উল্লেখযোগ্য।

উন্নতি: তৃণভূমির অধিবাসীরা প্রথমে শিকারী-জীবন যাপন করে, পরে স্থায়ীভাবে বসবাস করিতে আরম্ভ করিয়া ইহারা কৃষিজীবী হয়। তবে সাভানা অঞ্চলের বিশেষ উন্নতি এখনও হয় নাই। বর্তমানে বিদেশী লোকদের চেষ্টায় এখানে গরু, ভেড়া, ছাগল প্রভৃতি প্রচুর পরিমাণে পালিত হইতেছে। এখানে কৃষিরও ক্রমোন্নতি হইতে আরম্ভ করিয়াছে। কোথাও কোথাও কিছু কিছু শিল্পেরও উন্নতি হইতেছে।

আপনি চাইলে এগুলো পড়তে পারেন

About the author

Irisha Tania
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment